ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি ভূমি দখলের আইনি পদক্ষেপে ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 134

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির লক্ষ্য নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত আইনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা–এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এ অবস্থান তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি স্পষ্ট করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ভূমি ক্রয় সহজ করা এবং ভূমি নিবন্ধন উন্মুক্ত করার মতো উদ্যোগ কেবল প্রশাসনিক পরিবর্তন নয়; বরং এর মাধ্যমে ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র বদলে দেওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, পশ্চিম তীরে নতুন এই আইন কার্যকর হলে ফিলিস্তিনি ভূমির মালিকেরা ভয়ভীতি ও হয়রানির ঝুঁকিতে পড়তে পারেন। তিনি মনে করেন, এমন পদক্ষেপ ন্যায়ভিত্তিক শান্তির ভিত্তিকে দুর্বল করে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সংকট নিরসনে বাংলাদেশের অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন। ১৯৬৭ সালের সীমান্তরেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকেই তিনি একমাত্র কার্যকর ও টেকসই সমাধান হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের ভূমি অধিকার সুরক্ষার আহ্বান জানান।

গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেখানে স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের অবাধ ও শর্তহীন প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে জরুরি সহায়তা পৌঁছানোর দাবি জানান বাংলাদেশের পক্ষ থেকে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মুসলিম উম্মাহর প্রতি রমজানের শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নবনির্বাচিত সরকার ইসলামিক সহযোগিতা সংস্থা–এর সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করতে আগ্রহী।

ওআইসি বৈঠকের সাইডলাইনে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজি, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি–এর সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধির অগ্রাধিকার তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর সমর্থনের কথা জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিলিস্তিনি ভূমি দখলের আইনি পদক্ষেপে ঢাকার নিন্দা

সর্বশেষ আপডেট ০৪:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬