ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 127

স্কুল শিক্ষার্থী জুনায়েদ। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদীতে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন-এর বাগহাটা গ্রামের বাসিন্দা জুনায়েদ (পিতা: জজ মিয়া, মাতা: আসিয়া বেগম, দাদা: আবদুল কাদির) গত ২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ২৫ তারিখ বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহত জুনায়েদ স্থানীয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬