ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 267

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

গত বছর স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, প্রাথমিক বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে গত বছর এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের পরীক্ষা কোরবানি ঈদের আগেই এপ্রিল মাসে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বছর ডিসেম্বরেও পরীক্ষা আয়োজন করা হবে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত স্থগিত পরীক্ষাটিই আগে নেওয়া হবে, এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিলে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সর্বশেষ আপডেট ০৩:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬