ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলাবাজি করে হয়রানি বন্ধ কবে ?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 165

সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার অপব্যবহার ও হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের নতুন উদ্যোগ কতটা স্বচ্ছভাবে বাস্তবায়িত হবে—সে প্রশ্নও উঠছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের পর বহু মামলায় শত শত ও হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে।

এমন কিছু মামলা সরকারের নজরে এসেছে এবং সুবিধাবাদী একটি শ্রেণি এ ধরনের মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব মামলা যাচাই-বাছাই করে শনাক্ত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা হলে তা বন্ধ করতে হবে।

মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য কিছু মামলা বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধেও একাধিক হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে।

তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়ার যেন অপব্যবহার না হয়, সে জন্য যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মামলাবাজি করে হয়রানি বন্ধ কবে ?

সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬