সমন্বিত মহাপরিকল্পনায় বাস্তবায়ন হবে তিস্তা পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 130
রংপুরের উন্নয়ন ও তিস্তা নদী শাসনে সরকার সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, বিচ্ছিন্ন প্রকল্প নয়, একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, প্রায় দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা। নদী শাসন, খনন এবং তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে।
মন্ত্রী বলেন, রংপুর যেন ভবিষ্যতে জাতীয় বাজেটে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। শিল্পকলকারখানা গড়ে তুলে অঞ্চলটির অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার পরিকল্পনাও রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ৫ আগস্ট নয়, যেকোনো সময় ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে পারবে।
সভায় প্রশাসনের কর্মকর্তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।































