ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চিফ প্রসিকিউটরের কাছে অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যাশা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 315

বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর সফলভাবে সম্পন্ন করবেন।

সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন চিফ প্রসিকিউটরকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

দায়িত্ব পালনকালে যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তার অনেকগুলো এখনও চলমান উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, তাদের মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। সেই ধারাবাহিকতা বজায় রেখেই নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া ব্যক্তি নির্ভর নয়, বরং প্রতিষ্ঠান নির্ভর। প্রসিকিউশন টিম পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

এদিকে সকালে সরকার সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন চিফ প্রসিকিউটরের কাছে অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যাশা

সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬