ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 292

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মন্ত্রীর দপ্তরে গিয়ে ভিসি পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, সাম্প্রতিক আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে প্রতিষ্ঠানকে একটি স্থিতিশীল অবস্থানে এনে তিনি সরে দাঁড়াতে চান বলে উল্লেখ করেন।

তবে তিনি আরও বলেন, যেন প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সরকার ও অংশীজনরা চাইলে নিরবচ্ছিন্ন রূপান্তরের স্বার্থে কিছু সময় দায়িত্বে থাকতে তিনি প্রস্তুত আছেন বলেও জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬