কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

- সর্বশেষ আপডেট ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 224
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভাকক্সবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহতরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির।
তিনি বলেন, রাতে মোটরসাইকেলযোগে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন নুরুল হোসেন। তারা মহাসড়কের নলবিলায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তারা দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, নুরুল হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


































