ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

‎কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে নেমেছে অসংখ্য মানুষের ঢল।‎

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ।

এ সময় ‎ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সর্বস্তরের জনতা।

‎‎দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

সর্বশেষ আপডেট ০১:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬