১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

- সর্বশেষ আপডেট ০৪:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 118
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করবেন। দিবসটি ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই। তবে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে বহুস্তর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ দল প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপদে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
































