দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু

- সর্বশেষ আপডেট ০৮:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 276
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে সারাদেশে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার এশার নামাজের পর থেকেই মসজিদগুলোতে তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা।
বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাত থেকেই তারাবিহ নামাজ শুরু হবে। এরপর শেষ রাতে সাহরি গ্রহণ করে বৃহস্পতিবার প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে দেশের কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সময়সূচির সঙ্গে মিল রেখে কয়েকজন মুসল্লি বুধবার থেকেই রোজা পালন শুরু করেছেন বলে জানা গেছে।
































