ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 170

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান।

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ আপডেট ০১:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬