শিরোনাম
শেখ রবিউল একসঙ্গে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 294
ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নতুন বিএনপি সরকার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীকে শপথগ্রহণ করান।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি নতুন সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগ খাতের দায়িত্ব পেয়েছেন। তিনি একসঙ্গে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
৪৮ বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জসীম উদ্দিন সরকার পান ৭৭ হাজার ১৩৬ ভোট।
Tag :
শেখ রবিউল

































