শরীয়তপুরে বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০১:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 228
শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের একদিন পর জয়নুদ্দিন ঢালী (৫২) নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় বিএনপি কর্মী ও খাটরা এলাকার মৃত মোসলেম ঢালীর ছেলে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাকৈইসার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জয়নুদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এরপরে সোমবার বিকাল সাড়ে ৩টায় দিকে পার্শ্ববর্তী গোসাইরহাট ইউনিয়নের কাকৈইশার এলাকার একটি আম গাছে গলায় মাফলার দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীতয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
































