ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রের জন্য ইতিবাচক : বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 120

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে এ ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।

সোমবার গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করতে পারেন। সে অনুযায়ী আগামীকাল সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংবিধানে এ পরিষদের সদস্যদের শপথ পাঠ করানোর এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই।

সংবিধানে সংশোধনের মাধ্যমে যদি এ বিষয়ে স্পষ্ট বিধান যুক্ত করা হয় এবং কে শপথ পড়াবেন তা নির্ধারণ করা হয়, তখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ আয়োজন সম্ভব হবে।

এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রায় সব খাতই এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।

তার ভাষ্য অনুযায়ী, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এসব খাত পুনর্গঠনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রের জন্য ইতিবাচক : বিএনপি

সর্বশেষ আপডেট ০৩:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬