ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 188

ছবি : বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পরিচিত ‘পীর চরমোনাই’-এর বাসায় যাচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত পীর চরমোনাইয়ের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার এই ধারাবাহিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এখন চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৩:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬