মন্ত্রিপরিষদ সচিব হলেন সিরাজ উদ্দিন মিয়া

- সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
সরকার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এরপরই অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দেওয়া হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুগ্ম সচিব পদে থাকা অবস্থায় তাকে ওএসডি করা হয় এবং পরে ২০১৬ সালে তিনি অবসরে যান।
পরিচিত মহলে ‘সাথী’ নামে পরিচিত এই সাবেক আমলা লেখক হিসেবেও সুপরিচিত। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্মচিন্তা ও অর্থনীতি বিষয়ে তার লেখা ৩২টি বই প্রকাশিত হয়েছে। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আমলাতন্ত্র বিষয়ক তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ এবং ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।































