শিরোনাম
সংসদ সদস্যদের শপথ কবে? জানালেন শফিকুল আলম
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 105
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। শপথ গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। শপথ অনুষ্ঠানে কোনো বড় দেরি হওয়ার সম্ভাবনা নেই।”



































