ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানাল চীন, শুভেচ্ছা বিভিন্ন দেশের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 70

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন এবং নির্বাচনে এগিয়ে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শুভেচ্ছা জানিয়েছে দেশটি। একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকায় চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়, সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হচ্ছে এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা। পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আসন্ন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানায় দূতাবাস।

এর আগে নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের’ জন্য শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের নির্বাচনী ফলাফল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি তারেক রহমানকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান এবং বলেন, এই ফলাফল তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এ ছাড়া নির্বাচনী বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানাল চীন, শুভেচ্ছা বিভিন্ন দেশের

সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬