ধানের শীষে ভোট কেনার দায়ে পোলিং এজেন্টকে জরিমানা
- সর্বশেষ আপডেট ০২:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফরিদপুর-৩ আসনে মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগা মাদরাসা কেন্দ্রে ধানের শীষ এর এজেন্ট তানজির ইসলামকে এ সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত তানজির দেওড়া গ্রামের হাফিজুর ইসলাম এর ছেলে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ফরিদপুরের সিনিয়র সিভিল জজ মো. সালাউদ্দিন এ সাজা প্রদান করেন।
প্রিজাইডিং অফিসার মাসুদুজ্জামান জানান, পোলিং এজেন্ট তানজির কক্ষের ভেতর ভোট গ্রহণের সময় ভোটারকে টাকা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট উদ্বুদ্ধ করে। এ ঘটনায় তাকে আটক করা হয়। পরে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট সোপর্দ করা হলে তাকে এই সাজা প্রদান করা হয়।





































