শিরোনাম
জয়-পরাজয় মেনে নিতে সিইসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 98
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। সচেতনভাবে এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্রকে শক্তিশালী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে সিইসি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।
এ বাস্তবতা মাথায় রেখে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেওয়ারও আহ্বান জানান।
সিইসি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হওয়া সম্ভব।































