নির্বাচনের মুহূর্তে ঢাবি উপাচার্যের পদত্যাগের ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৪:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 156
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার বিকালে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উপাচার্য জানিয়েছেন, তিনি ডেপুটেশন থেকে অব্যাহতি চাইবেন এবং মূল কাজ, অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতায় ফেরত ফিরে যাবেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিক অব্যাহতি পত্র জমা দেননি।
উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হলে এবং সরকার চাইলে আমি আরও কিছুদিন দায়িত্ব পালন করব।”
এ পদত্যাগের ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে এসেছে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন।
এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খান নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান।

































