ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই: সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

দেশের অর্থনীতি খারাপ অবস্থায় না থাকলেও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার এবং শক্তিশালী প্রতিষ্ঠান অপরিহার্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচিত সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব নয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অর্থনীতি বর্তমানে ভেঙে পড়েনি। তবে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সংস্কার ছাড়া কোনো বিকল্প নেই। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ম্যাক্রোইকোনমিক ইনসাইটস: অ্যান ইকোনমিক রিফর্ম এজেন্ডা ফর দ্য ইলেক্টেড গভর্নমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি জানান, নানা অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ দৃঢ়তা দেখিয়েছে।

তিনি বলেন, মহামারি-পরবর্তী অস্থিরতা, ভূরাজনৈতিক চাপ, জ্বালানির দাম ওঠানামা এবং বৈশ্বিক আর্থিক কড়াকড়ির মধ্যেও দেশ গভীর সংকটে পড়েনি। সতর্ক ম্যাক্রো ব্যবস্থাপনার কারণে সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়েছে। তবে চ্যালেঞ্জগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না।

ড. সালেহউদ্দিন রাজস্ব আহরণকে বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেন। সমপর্যায়ের দেশের তুলনায় বাংলাদেশের কর-জিডিপি অনুপাত খুবই কম, যা উন্নয়ন ও জনসেবা অর্থায়নে সরকারের সক্ষমতাকে সীমিত করে। তিনি বলেন, কর সংস্কার, করভিত্তি সম্প্রসারণ এবং সম্মতি বৃদ্ধিই একমাত্র সমাধান। তবে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব বড় বাধা। রিপোর্ট লেখা সহজ, বাস্তবায়নই কঠিন।

তিনি ব্যাংকিং খাতকে আরেকটি দুর্বল অংশ হিসেবে দেখান। সুশাসনের ঘাটতি, খেলাপি ঋণের উচ্চ হার ও জবাবদিহির অভাব জনআস্থা ক্ষুণ্ন করেছে। সমাধান করতে হবে সময়, কঠোর নজরদারি ও রাজনৈতিক সাহসের মাধ্যমে।

সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণের ওপরও জোর দেন তিনি। সীমিত সম্পদের মধ্যে সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়। জনপ্রিয়তানির্ভর সিদ্ধান্ত এড়িয়ে, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি টেকসইতার দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, প্রত্যাশা বাস্তবসম্মত না হলে অতিরিক্ত চাপ তৈরি হয়, তাই অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কারে ধৈর্য, ধারাবাহিকতা ও স্থায়িত্ব অপরিহার্য।

ড. সালেহউদ্দিন বেসরকারি খাতের গুরুত্বও তুলে ধরেন। উদ্যোক্তারা কৃষকদের মতোই পরিশ্রমী, তবে বিনিয়োগ ও সম্প্রসারণের জন্য প্রয়োজন প্রণোদনা, অর্থায়নে প্রবেশাধিকার এবং পূর্বানুমেয় নীতিপরিবেশ।

তিনি বলেন, দারিদ্র্য হ্রাস, অবকাঠামো উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি ও সামাজিক সূচকে অর্জিত অগ্রগতি ভবিষ্যৎ অগ্রগতির শক্ত ভিত্তি। নির্বাচিত সরকারের দায়িত্ব হবে গভীর কাঠামোগত সংস্কার, সুশাসন জোরদার, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং নীতিগত সমন্বয় নিশ্চিত করা।

ড. সালেহউদ্দিন মনে করিয়ে দেন, টেকসই প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে—সংস্কারের বিকল্প নেই। দেশের মানুষ দৃঢ়, শ্রমশক্তি পরিশ্রমী এবং সম্ভাবনা শক্তিশালী। সঠিক নীতি ও রাজনৈতিক অঙ্গীকার থাকলে অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সভা আয়োজন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড। পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ ও অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোব। প্যানেল আলোচনায় অংশ নেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং পিইবি-এর চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংস্কার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই: সালেহউদ্দিন আহমেদ

সর্বশেষ আপডেট ১০:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬