ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 77

ডিএমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন শেষ করেছে পুলিশ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

তাঁর ভাষায়, প্রস্তুতির ঘাটতি নেই এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১,৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ মোতায়েন থাকবে।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন এবং পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা।

কমিশনারের মতে, এই ব্যবস্থার উদ্দেশ্য হলো ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা।

ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ডিএমপির ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি

সর্বশেষ আপডেট ০৩:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬