ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ আসনের উন্নয়ন পথ রেখা জানালেন তারেক রহমান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 97

ঢাকা-১৭ আসনের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি পরিকল্পনা তুলে ধরেছেন।

রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত বিশাল পথসভায় তিনি এলাকার উন্নয়ন ও নিরাপদ, আধুনিক শহর গঠনের অঙ্গীকার করেছেন।

রোববার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান নিজেকে ঢাকা-১৭-এর সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, তার শৈশব ও বেড়ে ওঠা এই এলাকায়ই।

“আমার পরিবার এবং আমি এই এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই ধানের শীষের প্রতি সমর্থন চাইছি,” তিনি বলেন।

পথসভায় তিনি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেন। ঢাকায় শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে অন্তত ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণ, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দীন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, বর্ষীয়ান নাগরিকদের জন্য পর্যাপ্ত হাঁটার জায়গা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

এছাড়া নারীদের ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ শহর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তাঁর বক্তব্যের শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

পথসভায় সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে এলাকা মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিজ আসনের উন্নয়ন পথ রেখা জানালেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৮:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬