ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১ নারী সংগঠন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 98

কর্মজীবী নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১টি নারী সংগঠন। রোববার (৮ ফেব্রুয়ারি) তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তিনি বলেন, জামায়াত আমিরের ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত মন্তব্য কেবল নারীদের প্রতি অবমাননা নয়, দেশের কোটি শ্রমজীবী নারী ও তাদের অবদানকে হেয় করার প্রতিফলন। যদিও পরবর্তীতে ওই দলের পক্ষ ‘হ্যাকিং’-এর দায় স্বীকার করেছে, মোশরেফা মিশু বলেন, এই দাবি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে শ্রমজীবী নারীরা গার্মেন্টসসহ বিভিন্ন খাতে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য নারীর মর্যাদা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং নারী বৈষম্য ও ঘৃণার সংস্কৃতিকে উসকে দেয়।

সংগঠনগুলো স্মারকলিপিতে চারটি দাবি জানিয়েছে: অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করা, কর্মজীবী নারী ও নারী শ্রমিকের কাছে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে এমন মন্তব্য না করার অঙ্গীকার, এবং নির্বাচন কমিশনের নৈতিকতা ও আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রার্থিতা বাতিল করা।

মোশরেফা মিশু বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের সম্মান ও সমান অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি কমিশন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।”

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন: মোশরেফা মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনটিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারী রাজনৈতিক ফোরামের সংগঠক নাফিসা রায়হানা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির, আইনজীবী তাবাসসুম মেহেনাজ মিমি, গ্রিন গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, জনভাষ্যের কেন্দ্রীয় সদস্য শামীম আরা নীপা, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা এবং নারীপক্ষের প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১ নারী সংগঠন

সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬