ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য রাজশাহীর বেশ কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতাধীন এলাকাগুলো হলো- পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা।

এ ছাড়াও শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশপাশের এলাকাতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সর্বশেষ আপডেট ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬