ব্যক্তিগত তথ্য সুরক্ষা: কারাদণ্ডের বদলে জরিমানা চালু

- সর্বশেষ আপডেট ০৬:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 157
অন্তর্বর্তী সরকার ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’ জারি করেছে, যাতে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এবং উপাত্ত সুরক্ষা জোরদার করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।
সংশোধনীর প্রধান ধারা অনুযায়ী, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) সমূহের উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজড রিয়াল-টাইম কপি বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রেও প্রযোজ্য।
এ অধ্যাদেশ রাষ্ট্রপতির সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে জারি করা হয়েছে। মূল অধ্যাদেশ (২০২৫ সনের ৬১ নং) ধারা ৪৮-এর শাস্তি বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধনীর মাধ্যমে ‘কারাদণ্ড বা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে’ শব্দগুলো সরিয়ে শুধুমাত্র ‘অর্থদণ্ডে’ শাস্তির বিধান রাখা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ গত ৫ ফেব্রুয়ারি গেজেট আকারে এই অধ্যাদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন অধ্যাদেশের লক্ষ্য ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের প্রয়োগ আরও সহজতর করা।




































