ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

অন্তর্বর্তী সরকার শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে সরকার সূত্র জানায়।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশে পূর্বনির্ধারিতভাবে বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কোনো বল প্রয়োগ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে সরকার স্পষ্ট জানাচ্ছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ। পুলিশ এই নিয়ম মেনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে এবং কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারো শরীরে গুলির আঘাত নেই।

সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, শহিদ হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্তের আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং রোববার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সংস্থার নিকট চিঠি পাঠানো হবে। বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের অভিযোগ অযথা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদি হত্যার বিচার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৮:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬