ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 191

যুক্তরাষ্ট্রের প্রণীত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সুসংহত করতে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি।

তবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে একটি গণমাধ্যমকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন তারা।

ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীর নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

দলের অন্য সদস্যরা হলেন দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান।

সরকারি আদেশ অনুযায়ী, প্রতিনিধি দল শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যেই ঢাকায় বসে চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। প্রতিনিধি দল সেই স্বাক্ষরিত কপি ওয়াশিংটনে নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপান সফরের কারণে শীর্ষ দুই কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনে অংশ নিতে পারছেন না।

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সেখানে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের জন্য নির্ধারিত অনুষ্ঠান রয়েছে। তারা ৪ থেকে ৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী জাপান সফরে অংশগ্রহণ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে

সর্বশেষ আপডেট ০৮:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬