জামায়াতের প্রতিশ্রুতি
ভোটে জিতলে পরবর্তী সংসদ নির্বাচনে প্রবর্তন পিআর পদ্ধতি

- সর্বশেষ আপডেট ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 139
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ২৬টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, আসন্ন নির্বাচনে ক্ষমতায় এলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারের ‘নির্বাচনি ব্যবস্থার সংস্কার’ অংশে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধান সংস্কার করা হবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
দলটির ইশতেহারে আরও বলা হয়েছে, নির্বাচনে ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। সংসদে কমপক্ষে ৯০টি আসন বা ৩ শতাংশ ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলার নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হবে।
ইশতেহারে শিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে পদোন্নতি ও দুর্নীতি প্রতিরোধসহ অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক অগ্রাধারিতেও জোর দেওয়া হয়েছে।
































