ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি আহত। আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 80

গুরুতর আহত শাশুড়ি রাবেয়া খাতুন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

যশোরে স্ত্রীর কাছে তাকে নেওয়ার চেষ্টা বাধা দেয়ায় শাশুড়িকে গলায় চাকু দিয়ে আঘাত করার অভিযোগে অমিত (২৫)কে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। অমিত রাজশাহীর চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

যশোর সাজিয়ালি পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ জানান, সদর উপজেলার চুড়ামনকাটি ব্রাক অফিস সংলগ্ন এলাকায় সাইদুল ইসলামের মেয়ে প্রেমের সম্পর্কের সূত্রে অমিতের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। তিন মাস আগে মেয়েটিকে রাজশাহী থেকে পরিবারের লোকজন বাড়িতে ফিরিয়ে আনে। এরপর তার শাশুড়ি তাকে বাইরে যেতে দেয়নি।

এ নিয়ে অমিত তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি রাবেয়া খাতুনের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অমিত একটি চাকু দিয়ে রাবেয়ার গলায় আঘাত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং অমিতকে আটক করে। পরে পুলিশ এসে অমিতকে হেফাজতে নেন এবং থানায় নিয়ে যান।

অন্যদিকে গুরুতর জখম রাবেয়াকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ি আহত। আটক ১

সর্বশেষ আপডেট ০৭:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬