ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে প্রস্তুতি জানতে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 139

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: মার্কিন দূতাবাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছেন বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়।

বৈঠকে নির্বাচন উপলক্ষে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা এবং ভবিষ্যতে তা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে দায়িত্ব গ্রহণের পরপরই ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ আয়োজন ঘিরে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ায় প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট আদায়ে সরকারি পর্যায়ে প্রচারণা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন ঘিরে প্রস্তুতি জানতে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ আপডেট ০১:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬