ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন পেল ৪ নতুন থানা ও অর্থ মন্ত্রণালয়ের দুটি নতুন বিভাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 233

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে: সংগৃহীত ছবি

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে চারটি নতুন থানা স্থাপন এবং অর্থ মন্ত্রণালয়ের আওতায় দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকারের প্রথম সভা। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

সভায় গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। পাশাপাশি নরসিংদী জেলার বিদ্যমান রায়পুরা থানাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।

নিকারের সভায় স্বাস্থ্য খাতের প্রশাসনিক পুনর্বিন্যাসও অনুমোদন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যদিও মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে উন্নীত করে ‘এ’ শ্রেণির জেলা করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন পায়।

সভায় মোট ১১টি প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনুমোদন পেল ৪ নতুন থানা ও অর্থ মন্ত্রণালয়ের দুটি নতুন বিভাগ

সর্বশেষ আপডেট ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬