ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 311

প্রতীকী ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন সচেতন নাগরিক মামুন হাওলাদার।

রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দাখিল করা এ আবেদনে তিনি উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে যথাযথ প্রমাণ ছাড়া কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না করার দাবি জানিয়েছেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) এবং ১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। সংবিধান অনুযায়ী, শুধুমাত্র নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত স্বীকৃতি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য; কেবল আবেদন দাখিল করাই যথেষ্ট নয়। হাইকোর্টের ১৬৪৬৩/২০২৩ নম্বর রিট পিটিশনের আদেশেও বলা হয়েছে, নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত প্রার্থী বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এই আদেশ আপিল বিভাগেও বহাল আছে।

মামুন হাওলাদার অভিযোগ করেছেন, সম্প্রতি নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক প্রার্থীদের কাছ থেকে কেবল একটি ‘অঙ্গীকারনামা’ গ্রহণ করছে, যেখানে প্রার্থীরা উল্লেখ করছেন যে তারা নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন এবং তা প্রক্রিয়াধীন। এর ভিত্তিতে মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে, যা সংবিধান এবং হাইকোর্টের আদেশের পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেছেন, নির্বাচন কমিশন বর্তমানে তাদের দেওয়া আপিল পুনর্বিবেচনার জন্য আবেদন গ্রহণ করছে, যা বর্তমান আইন ও বিধিবিধান অনুযায়ী আইনগতভাবে সম্ভব নয়। আবেদনে জোর দেওয়া হয়েছে, যথাযথ প্রমাণ (নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত স্বীকৃতি) ছাড়া দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বাতিল করা হওয়া উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার দাবি

সর্বশেষ আপডেট ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬