নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০১:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 106
নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মনি চক্রবর্তী (৪০)। সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।



































