শিরোনাম
জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 160
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছ থেকে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি ডা. তাহেরের দ্রুত আরোগ্য কামনা করেও প্রার্থনা করেন।
































