ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লকডাউন ও বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক রয়েছে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৫:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 114

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা লকডাউন ঘোষণা করছে এবং যারা ‘বেহেশতের টিকিট দিতে চায়’, তাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “৮৬ সালে, ৯৬ সালে এরা দীর্ঘ ১৭২ দিন হরতাল-অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করে দেশের ক্ষতি করেছে। এখন আবার লকডাউনের নামে এআই ব্যবহার করে মিছিল-মিটিং দেখানো হচ্ছে। কিছু গুপ্ত কর্মী আছে যারা দেশের ভিতরে-বাইরে বোমা হামলা ও গাড়িতে আগুন দেয়।”

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এ্যানি।

তিনি অভিযোগ করেন, “নির্বাচনের পথে একটি দল বাধা সৃষ্টি করছে। এনসিপি নামের নতুন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে একজনকে গ্রেফতার করা হয়েছে, পরে দেখা গেছে তিনি শিবিরের কর্মী। এ ঘটনা প্রমাণ করে যে, তারা গুপ্ত ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এবং গণমানুষের দল ক্ষমতায় আসতে না পারে। নির্বাচন হলে বিএনপি, জিয়ার দল এবং খালেদা জিয়া ক্ষমতায় আসবে—এটি তাদের পছন্দ নয়।”

এ্যানি বলেন, “গুপ্ত রাজনীতি না করার আহ্বান জানাই। ইসলামিক দলকে বলব—নতুনভাবে বাংলাদেশকে গড়ার চিন্তা করুন। মানুষের অনুভূতি বুঝুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, স্বচ্ছ রাজনীতিতে আসুন এবং অপব্যাখ্যা বা অপপ্রচার করবেন না। আমরা হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ২৮ অক্টোবর ও ১০ ডিসেম্বর দেশের মানুষ দেখে গেছে কার ভূমিকা কী ছিল।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লকডাউন ও বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক রয়েছে

সর্বশেষ আপডেট ০৫:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫