ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন সমঝোতা করলে নির্বাচনে ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হবে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 115

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার কোনো দলের সঙ্গে গোপন সমঝোতা করলে নির্বাচনে ন্যায্য ও সমান প্রতিযোগিতার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, সরকারি উদ্যোগে গোপন সমঝোতার মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হতে পারে। এতে অন্য নিবন্ধিত দলের প্রার্থীকে জোটভুক্ত দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নষ্ট হবে।

গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের অবশ্যই নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেওয়া উচিত। ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে এই বিধান সংযোজন করেছিল। তবে কিছু সূত্রে জানা যাচ্ছে, বিএনপির এক নেতার সঙ্গে এক উপদেষ্টার কথিত ‘জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট’-এর কারণে আদেশ বাতিল হতে পারে।”

তিনি আরও বলেন, “আরপিও বাতিল হলে তা হবে অগণতান্ত্রিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে কোনো দলের সঙ্গে সরকারের উপদেষ্টার এমন সমঝোতা হলে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নের মুখে পড়বে।”

গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, “নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য এটি একটি গুরুতর সংকেত। যদি এ ব্যাপারটি উপেক্ষা করা হয়, তাহলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে যাবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপন সমঝোতা করলে নির্বাচনে ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হবে: পরওয়ার

সর্বশেষ আপডেট ০২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫