ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 221

কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারির পর তারা আন্দোলন প্রত্যাহার করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।”

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ এবং আগামী বাজেটে ১৫ শতাংশ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়।

এর আগে, গত রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা ওই সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

সর্বশেষ আপডেট ০১:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫