ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমলো এলপি গ্যাসের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 151

কমলো এলপি গ্যাসের দাম

অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেয় সংস্থাটি, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, সৌদি আরামকোর অক্টোবর মাসের প্রোপেন ও বিউটেনের সিপি (Contract Price) যথাক্রমে প্রতি মেট্রিক টনে ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড়ে প্রতি মেট্রিক টনে ৪৮২ মার্কিন ডলার হিসেবে দাম সমন্বয় করা হয়েছে।

একইসঙ্গে, অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে (মূসকসহ) ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের পরিবর্তন এবং সৌদি সিপি অনুযায়ী অক্টোবর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”

এর আগে, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছিল এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এ ঘোষণার ফলে চলতি মাসে গৃহস্থালি ও পরিবহন খাতে গ্যাস ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কমলো এলপি গ্যাসের দাম

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫