জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন
- সর্বশেষ আপডেট ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 136
রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার আবেদন জমা দিয়েছেন। আবেদন জমা দেওয়ার পর তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে। এছাড়া দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশকে প্রভাবিত করছে।
আবেদনকারীর দাবি, দেশের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনী অংশগ্রহণ সীমিত করা জরুরি। তাই সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

































