ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ প্রাণের স্মরণে ১৫ অক্টোবর বন্ধ ঢাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ১২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 26

ঢাবি

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪০ জনের স্মরণে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দিনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ হিসেবে পালন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শোক দিবস উপলক্ষে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে প্রধান ভবন, হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।

সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি বের হবে। র‌্যালিটি জগন্নাথ হলের স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।

সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ১৯৮৫ সালের দুর্ঘটনা, নিহতদের স্মৃতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ঘটনার তাৎপর্য তুলে ধরা হবে।

এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
এ ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও দুর্ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও স্মারক প্রদর্শন করা হবে।

১৯৮৫ সালের ১৫ অক্টোবরের ওই দুর্ঘটনায় ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন অতিথি ও কর্মচারী। এরপর থেকেই প্রতিবছর দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪০ প্রাণের স্মরণে ১৫ অক্টোবর বন্ধ ঢাবি

সর্বশেষ আপডেট ১২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬