২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৫:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 130
দেশে হাম পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। একদিনেই মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের হার—দুটিই বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-উপসর্গে মোট ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে একজন। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুকে হাম আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে, আর নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ২২৪ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু গত ২৪ ঘণ্টাতেই সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৩৬ জনে। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৮৮৩ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২২৪ জন। চলতি মাসের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।
এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। এর বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলাভিত্তিক হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত একদিনে নিশ্চিত হাম রোগে মারা গেছেন একজন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামেই মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম-উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই ধরনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে।
































