ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 4

তারেক রহমান

গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখনো সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, শহরভিত্তিক স্বাস্থ্যসেবা কিছুটা অগ্রসর হলেও গ্রামীণ পর্যায়ে তা এখনো প্রত্যাশিত মানে পৌঁছায়নি। তিনি বলেন, মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হবে এবং অসুস্থ হওয়ার আগেই স্বাস্থ্য সচেতনতা বাড়ানো জরুরি।

শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে, যার ৮০ শতাংশই নারী হবে। এসব স্বাস্থ্যকর্মী গ্রাম ও শহরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবেন। বিশেষ করে নারীদের লক্ষ্য করে তারা খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কিত সচেতনতা তৈরি করবেন, যাতে হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করা যায়।

তিনি আরও বলেন, দেশে রোগীর সংখ্যা কমাতে পারলে চিকিৎসা সেবার ওপর চাপও অনেকটা কমে আসবে এবং স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়ন সহজ হবে।

তারেক রহমান জানান, দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এগুলো বেসরকারিকরণের মাধ্যমে পরিচালনার পরিকল্পনাও রয়েছে, যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করার কথাও তিনি উল্লেখ করেন, যাতে প্রশিক্ষিত জনশক্তি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

এর আগে সকালে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী

সর্বশেষ আপডেট ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬