ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ পয়েন্টে বিপৎসীমার ওপরে নদীর পানি, ৭ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 111

ফাইল ফটো

সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও চারটি পয়েন্ট সতর্ক সীমায় থাকায় দুই বিভাগের সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

সিলেট বিভাগের কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর ছয়টি স্টেশনে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি, মৌলভীবাজারের মনু রেলওয়ে ব্রিজ ও সদর, কমলগঞ্জ এবং হবিগঞ্জের বল্লা ও সদর পয়েন্ট রয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর স্টেশনে পানি সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে উঠেছে। এর মধ্যে বান্দরবান সদর, দোহাজারী, লামা এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্ট উল্লেখযোগ্য। একই সঙ্গে হালদা নদীর পাঁচপুকুরিয়া পয়েন্টে পানি সতর্ক সীমায় রয়েছে।

এ অবস্থায় সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০ পয়েন্টে বিপৎসীমার ওপরে নদীর পানি, ৭ জেলায় বন্যার শঙ্কা

সর্বশেষ আপডেট ০৩:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬