ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের দালাল চক্র স্থায়ীভাবে বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 178

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে টেস্ট বাণিজ্য, টেন্ডার অনিয়ম, অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনা এবং অযৌক্তিক সিজারিয়ান অপারেশনের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি।

বুধবার ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন: সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা নিশ্চিত করতে ব্যয় দক্ষতার একটি দ্রুত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিট।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক বা সংশ্লিষ্টদের মাধ্যমে কমিশনের বিনিময়ে রোগী বেসরকারি ক্লিনিকে পাঠানো, অপ্রয়োজনীয় পরীক্ষা করানো কিংবা সরকারি দায়িত্ব পালনের সময় বাইরে অস্ত্রোপচারের মতো অনিয়ম আর সহ্য করা হবে না। এসব কার্যক্রম নিয়মিত নজরদারির আওতায় আনা হবে।

টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এমন শর্ত যুক্ত করা হয়, যা অধিকাংশ প্রতিষ্ঠানের পক্ষে পূরণ করা সম্ভব হয় না। এতে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয় এবং সরকারি অর্থের অপচয় ঘটে।

স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় কেনাকাটার প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, অতীতে প্রয়োজনীয় অবকাঠামো ছাড়াই বিপুল অর্থ ব্যয়ে রেডিওথেরাপি মেশিন, এক্স-রে ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। ফলে অনেক যন্ত্রপাতি ব্যবহার না হয়ে অচল হয়ে পড়েছে।

ডায়ালাইসিস সেবা নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের ডায়ালাইসিস কার্যক্রম পরিচালনাকারী বিদেশি প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হলে তা আর নবায়ন করা হবে না। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস মেশিন সংগ্রহ করবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রোগীরা কম খরচে সেবা পাবেন। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন রোধে সিভিল সার্জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বেসরকারি ক্লিনিকে নিয়মিত আকস্মিক অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি ছাড়া পরিচালিত অনেক ক্লিনিক ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এ অভিযান আরও জোরদার করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাসপাতালের দালাল চক্র স্থায়ীভাবে বন্ধের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৪:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬