ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫শ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৮ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৫ জন। আর নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৮৯ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত প্রায় ১৫শ

সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬