ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 154

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, যেসব শিশু এখনও হামের টিকা পায়নি, তাদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা হবে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তাই যেসব এলাকায় শিশুরা এখনও টিকা পায়নি, সেখানে মাইকিংসহ বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজন হলে শিশুদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থাও করা হবে।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশের টিকাদান কার্যক্রমের অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে। টিকা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

হামের টিকার সংকট নিয়ে তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকট মোকাবিলাই এখন প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোরও আহ্বান জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কোনো কার্যকর টিকা নেই। তাই প্রতিরোধই সবচেয়ে বড় উপায়। এজন্য সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রোগীর চাপ বাড়লে যেন কাউকে চিকিৎসার বাইরে থাকতে না হয়, সেজন্য মোবাইল হাসপাতালসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় চীনা প্রতিষ্ঠান Sinovac Biotech। অনুষ্ঠানে চীনা দূতাবাস ও সিনোভ্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬