ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 120

গত একদিনে হামের প্রভাবে ২ জনের মৃত্যু হয়েছে, আর উপসর্গ দেখা ৫ জনের প্রাণ গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ১,৪৬২ জন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৮২ জন। ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮,৫৩৪ জন।

একই সময়ে নিশ্চিত হাম রোগী ছিলেন ১৮০ জন। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ১,০৯৯ জন।

এই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৬,০১৬ জন। তবে ৫,৯৪০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যুর হিসাবে, সর্বোচ্চ ৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে। ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ২ জন।

সন্দেহজনক হাম রোগে ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১১৮ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬